,

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে শিক্ষিকার অনশন

news-image

নিউজ ডেস্ক।। দু’দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে। এ ঘটনায় শিক্ষিকার কথিত প্রেমিক সাগর পলাতক রয়েছেন। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের শুরু হয়েছে ওই এলাকায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরোয়া ইউপির মধ্যে কেরোয়া গ্রামের কেরামত আলী মুন্সী বাড়িতে।

অনশনকারী রিনা আক্তার বলেন, সাগর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে তিনি প্রেমিকের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী শুক্রবার প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছি। শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেমিকা অনশন অব্যাহত রেখেছেন।

কেরোয়া ইউপি চেয়ারম্যান শাজাহান কামাল বলেন, শুক্রবার বিকেলে ছেলের পরিবারের সঙ্গে কথা বলেছি। ছেলেকে ফিরিয়ে এনে বিষয়টি মীমাংসার করার জন্য বলা হলেও তারা গুরুত্ব দিচ্ছে না। ছেলেটি আগেও একাধিক মেয়ের সঙ্গে এরকম প্রতারণা করেছে। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর