,

ভাতিজির বিয়ের দাওয়াত না পেয়ে হামলা-ভাঙচুর

news-image

নিউজ ডেস্ক।। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভাতিজির বিয়ের দাওয়াত না পেয়ে ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ঈসরাফিল (৫৫) ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চর ভাবখালী গ্রামের আবদুল খালেকের (৪৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তারা হলেন, আবুদল খালেকের ছেলে সুমন মিয়া (১৭), ভাতিজা আবদুর রশিদ (২৫), আবদুর রাশিদ (১৮) ও মোতালিব (২৪)। হামালার ঘটনার পরই আবদুল খালেক গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আবদুল খালেক জানান, বড় ভাই ঈসরাফিলের সঙ্গে জমি সংক্রান্ত ও অন্যান্য বিষয় নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রায় এক মাস আগে ঈসরাফিলের স্ত্রী খালেকের স্ত্রী মাথায় আঘাত করে রক্তাক্ত জখমও করেছিলেন। ঘটনার পর থেকে দুই পরিবারের মাঝে কথাবার্তা বন্ধ ছিল। তাই মেয়ের বিয়েতে ঈসরাফিলকে দাওয়াত দেননি আবদুল খালেক।

আবদুল খালেক আরও জানান, দাওয়াত না পাওয়ার ক্ষোভ থেকে শুক্রবার রাত ৮টার দিকে ঈসরাফিলের নেতৃত্বে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে খালেক ও তার অপর দুই ভাই নজু মিয়া (৫৬) ও তোতা মিয়ার (৬০) বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় বাঁধা দেওয়ায় খালেকের ছেলে সুমন মিয়া, ভাতিজা রশিদ, রাশিদ ও মোতালিব আহত হন। এ ঘটনায় ঈসরাফিলের মন্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আজ সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর