,

বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক।। আগের দুই ম্যাচে শুরুতে স্পিনেই কাবু হন জেসন রয়-জনি বেয়ারস্টো। সাকিব আল হাসানকে শুরুতে বোলিংয়ে আনার সিদ্ধান্ত তাই ভুল বলা যাচ্ছে না। বরং ইংল্যান্ডের দুই ওপেনার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছেন। জেসন রয় দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন। বেয়ারস্টো ফিফটি করেছেন ফিফটি। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ৬ উইকেটে ৩৮৬ রান তুলেছে ইংল্যান্ড।

বিশ্বকাপের চলতি আসরে এটাই সর্বোচ্চ রান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ৩৪৯ রান তোলে। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের এটাই সর্বোচ্চ রান সংগ্রহ। এরআগে ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালুরুয় ভারতের বিপক্ষে ৩৩৮ রান করে ইংল্যান্ড। তবে ওই ম্যাচ জিততে পারেনি তারা। ম্যাচ টাই হয়।

দু’দিন বৃষ্টির কারণে ঢাকা ছিল কার্ডিফের উইকেট। শুরুতে বোলারদের সুবিধা পাওয়ার কথা। কিন্তু মাশরাফিরা সুযোগটা নিতে পারেননি। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ১২৮ রানে। ফিফটি করেই মাশরাফির বলে ফিরে যান জনি বেয়ারস্টো। দলের রান দুইশ’ ছাড়ালে ২১ রান করে ফেরেন জো রুট। তবে জেসন রয় ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি ১২১ বলে ১৪ চার এবং পাঁচ ছয়ে খেলেন ১৫৩ রানের ইনিংস।

সোফিয়া গার্ডেনের নিঁখাদ ব্যাটিং উইকেটে সুবিধা করতে পারেননি সাকিব-মুস্তাফিজরা। সুযোগ নিয়ে জস বাটলার ৪৪ বলে দুই চার ও চারটি ছক্কায় ৬৪ রান করেন। সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মরগান ৩৫ রান করে মিরাজের বলে আউট হন। তবে বেন স্টোকসকে রান করতে দেননি মুস্তাফিজ। শেষের ব্যাটসম্যানরা ছোট ছোট রান পেলে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান তোলে ইংল্যান্ড।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৭১ রান দেন সাকিব। মাশরাফি তার ১০ ওভারে দেন ৬৮ রান। মেহেদি মিরাজের ১০ ওভার থেকে ৬৭ রান আসে। তিনি উইকেট নেন দুটি। মুস্তাফিজ ৯ ওভারে খরচা করেন ৭৫ রান। আর সাইফউদ্দিনের ৯ ওভার থেকে আসে ৭৮ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর