,

খেলা নিয়ে বাজি ধরেন মাহিয়া মাহি

news-image

বিনোদন ডেস্ক।। খেলার প্রতি দারুণ ঝোঁক রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। বিশেষ করে ক্রিকেট। শুধু খেলা দেখাই নয়, সময় পেলে ব্যাট হাতে তিনিও নেমে পড়েন খেলার মাঠে। এদিকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। আর আজ বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শত ব্যস্ততার মাঝেও পছন্দের দলের খেলা দেখবেন এই চিত্রনায়িকা।

মাহি বলেন, ‘ক্রিকেট খেলার প্রতি আমার দুর্বলতা এমনিতেই একটু বেশি। আর আমার ভালোবাসার টিম বাংলাদেশ। আমার প্রত্যাশা, আমার টিম ট্রফি জিতবে।’

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘খেলা নিয়ে শতভাগ নিশ্চিত হয়ে আগে কিছুই বলা যায় না। আমার বিশ্বাস ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জিতবে। বাংলাদেশের খেলার ধরন পাল্টে গেছে। এখন পুরো বিশ্বই বাংলাদেশের প্রশংসা করছে। এরই মধ্যে আমরা তা দেখেছি। প্রথমেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ ক্রিকেটের সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের খেলা দেখে, সবাই বাহবাহ দিয়েছে। নিউজিল্যান্ড-বাংলাদেশ খেলায়ও ছিল টানটান উত্তেজনা। আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচ। আজও সবাই বাহবাহ দেবে বাংলার টাইগারদের।’

খেলা দেখা নিয়ে মাহি প্রায়ই বাজি ধরে থাকেন। তার ভাষ্য, ‘আমি আমার দলের জয়ের ব্যাপারে সব সময় আশাবাদী। সেই আত্মবিশ্বাস থেকে মাঝে-মধ্যে নিজেদের মধ্যে বাজি ধরে থাকি। বাজিগুলো বেশির ভাগই এমন হয়- আমি জিতলে, আমাকে খাওয়াতে হবে। বহুবার জিতেছি, হেরেছিও। টাকা নিয়ে অপুর (মাহির স্বামী) সঙ্গে বেশি বাজি ধরি। একবার ইন্ডিয়া-বাংলাদেশ খেলা নিয়ে ওর সঙ্গে ২৫ হাজার টাকা বাজি ধরি। সেবার আমি জিতে যাই। এরপর অন্য খেলায় ৫০ হাজার টাকার বাজি ধরি। কিন্তু সেবার আর জিততে পারিনি। খুব কষ্ট লেগেছিল, টাকাগুলো দিতে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর