,

বাংলাদেশ ও ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

কিউইদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আজ পরিবর্তন ঘটতে পারে বাংলাদেশের একাদশে।

মিডল অর্ডারে অফ ফর্মে থাকা মোহাম্মদ মিথুনের জায়গাটি পরিবর্তন হতে পারে। তার স্থলে একাদশে জায়গা পেতে পারেন রুবেল হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এদিকে পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আজ পরিবর্তন ঘটতে পারে ইংল্যান্ড একাদশে। স্পিনার আদিল রশিদের জায়গাটি পরিবর্তন হতে পারে। তার স্থলে একাদশে জায়গা পেতে পারেন লিয়াম প্লাঙ্কেট।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জেসন রয়, জনি ব্রেয়ারস্ট্রো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ/লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস, জোফরা আর্চার ও মার্ক উড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর