,

বিয়ে করলেন ওজিল, সাক্ষী এরদোগান!

news-image

নিউজ ডেস্ক।। জার্মানির ফুটবলার মেসুত ওজিল তার দীর্ঘদিনের বান্ধুবী এমিনে গুলসকে বিয়ে করেছেন। গতকাল শুক্রবার তুরস্কের বসফরাস প্রনালীর পাশে একটি লাক্সারিয়াস হোটেল বিয়ে করেন তারা। বিয়েতে প্রধান সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং টার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে সাক্ষাৎ করে তুর্কি প্রেসিডেন্টের হাতে বিয়ের নিমন্ত্রণপত্র তুলে দেন ওজিল ও গুলসে। সে সময় তাদের আশীর্বাদও করেন এরদোগান। এরপরই আলোচিত বিয়েতে উপস্থিত হন তিনি।

৩০ বছর বয়সী ওজিল জার্মানির হয়ে খেললেও তিনি তুর্কি নাগরিক। তুরস্কে ওজিলের মতোই ব্যাপক জনপ্রিয় গুলসে। তার নববধূ গুলসে ২০১৪ সালে ‘মিস তুর্কি’ নির্বাচিত হন। ওজিলের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৭ সাল থেকে লন্ডনে একসঙ্গে বসবাস করছেন তারা। গত বছর জুন মাসে বাগদানের ঘোষণা দেন তারা। তাদের বিয়ে নিয়ে দেশটিতে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। দুজনের সঙ্গে আবার এরদোয়ানের সম্পর্ক বেশ মধুর।

গত মার্চে এরদোয়ানকে নিজের সবচেয়ে ‘ভালো বন্ধু’ বলে মন্তব্য করেন ওজিল। যা নিয়ে অনেকেই তার সমালোচনা করেছে। এর আগে গত বছর এরদোগানকে জার্মানির জার্সি উপহার করায় বিতর্কে জড়ান তিনি। এর পরই ‘বর্ণবৈষম্য ও অসম্মানের’ অভিযোগ এনে জার্মানি জাতীয় ফুটবল দল থেকে সরে দাঁড়ান জনপ্রিয় এই খেলোয়াড়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর