,

পুলিশ জামাইয়ের হাতে শাশুড়ি খুন

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাশুড়ির নাম শেফালী অধিকারী (৪৮)।

অভিযুক্ত জামাই অসীম কুমার ভট্টাচার্য পলাতক রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিআইডি বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত।

এ ঘটনায় ওই পুলিশ সদস্যের স্ত্রী ফাল্গুনি অধিকারী, শ্যালক আনন্দ অধিকারী ও শ্বশুর সদানন্দ অধিকারী জখম হয়েছেন বলেও জানা গেছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানান, সিআইডির কনস্টেবল অসীম ও তার স্ত্রী ফাল্গুনি আলমডাঙ্গা কলেজপাড়ার ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের কারণে শুক্রবার রাতে স্ত্রী ফাল্গুনি পাশের মহল্লার মাদরাসাপাড়ার বাবার বাড়িতে অবস্থান নেন। পরে গভীর রাতে অসীম শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করলে ফাল্গুনি দরজা খুলে দেন। এ সময় অসীম অতর্কিত ফাল্গুনি অধিকারীকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক ছুটে আসেন। এ সময় তিনি তাদেরও ছুরিকাঘাত করেন। এতে শাশুড়ি শেফালী অধিকারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরই জামাই অসীম কুমার ভট্টাচার্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদ জানান, স্ত্রীকে সন্দেহ করতেন কনস্টেবল অসীম। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর