,

নিউইয়র্কে হামলা পরিকল্পনাকারী বাংলাদেশি গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : নিউইয়র্কের টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক গ্রেপ্তার হয়েছেন। ২২ বছরের ওই যুবকের নাম আশিকুল আলম, থাকেন নিউইয়র্কের কুইন্সে। অস্ত্র কেনার ফাঁদে ফেলে এফবিআই এজেন্ট ও নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট টেররিজম টাস্কফোর্সের সদস্যরা গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেন। খবর ইউএস টুডে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আলাপচারিতায় টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেন আশিকুল। এর পর থেকে নজরদারিতে ছিলেন। ছদ্মবেশে একজন গোয়েন্দা তার পিছু নেন। তার সঙ্গে আগ্নেয়াস্ত্র কেনার বিষয়ে আলোচনাও করেন আশিকুল। সিরিয়াল নম্বর নষ্ট করা আগ্নেয়াস্ত্র কিনতে চান তিনি। সে অনুযায়ী গত বৃহস্পতিবার অস্ত্র কিনতে গেলে গোয়েন্দাদের ফাঁদে ধরা পড়েন।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, হামলার পরিকল্পনা হিসেবে গত জানুয়ারিতে বেশ কয়েকবার টাইমস স্কয়ার পর্যবেক্ষণ করতে যান আশিকুল। সম্ভাব্য লক্ষ্যগুলো অনুসন্ধানের জন্য পুরো এলাকার ভিডিও রেকর্ড করেন। এমনকি পুলিশকে হত্যার জন্য আত্মঘাতী বোমা এবং এআর-১৫ রাইফেল কিনতে চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর