,

সংগীতশিল্পী মিলা গ্রেপ্তার হতে পারেন!

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারির শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। গত বুধবার করা ওই মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা আমাদের সময়কে বলেন, ‘আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি। মিলার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।’

মামলার প্রসঙ্গে পুলিশ কিছু বলেছে কি না-এমন প্রশ্নের জবাবে মিলা বলেন, ‘পুলিশ একবার জিজ্ঞেস করেছে, কিন্তু অ্যারেস্টের (গ্রেপ্তার) বিষয়ে কিছু বলেনি। পুলিশ বলেছে, আমরা তো প্রমাণ পাইনি।’

এই সংগীতশিল্পী আরও বলেন, ‘আমাকে এক নম্বর আসামি করা মানে ওর (পারভেজ সানজারি) বিরুদ্ধে আমার যা যা অভিযোগ আছে, অ্যাসিড মারার পরে তা আর থাকে? আমার মামলাই তো এখানে শেষ হয়ে যায়।

মিলা বলেন, ‘আমি কোনোভাবে বুঝতেছি না, একটা জিনিস কি মানুষের মাথায় আসার কথা না যে, এরকম একটা মামলা চলতেছে, এই পরিস্থিতিতে ও (সানজারি) যদি আমার কোনো ক্ষতি করে বা আমি যদি তার ক্ষতি করি, স্বাভাবিকভাবেই তো ওরে দোষ দেবে বা আমাকে দোষা দেবে, তাই না?’

সহকারী পিটার কিম অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকতে পারে জানিয়ে মিলা বলেন, ‘নিশ্চয় আমি তো বস্তির ছ্যাঁচড়ার মতো কাজ করব না। আর যদি ছ্যাঁচড়ার মতো কাজ করাতেই হতো, আমি কি আমার অ্যাসিস্ট্যান্টরে বলাতাম যে, “তুই গিয়ে কর”। নিশ্চয় না, রাস্তার একটা ছেলেকে বলতাম। এখন আমার অ্যাসিস্ট্যান্ট গেছে ভেগে, ছেলেটা একটু পাগল টাইপের। ও (অ্যাসিড নিক্ষেপ) করতেই পারে। এখন ছেলেটাকে তো আমরা কন্টাক্ট করার চেষ্টা করছি। কিন্তু সানজারি যেগুলো বলতেছে, আমার গাড়ি দাঁড়াই ছিল ওখানে, এগুলোর তো একটা প্রমাণ থাকতে হবে।’

সাবেক স্বামীর কাছে মিডিয়া নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মিলা বলেন, ‘আমি যাইতেও পারতেছি না ওখানে। আমি বারবার চাচ্ছি যে ওখানে যাব, আমার যাওয়াটা কিন্তু খুব জরুরি। আমি না গেলে বার্নটাও দেখতেছি না। ওরে (পারভেজ সানজারি) আমি ভালো করে চিনি, ও একমাত্র আমার সামনেই ভয় পাবে। আমি ওর সামনে দাঁড়ালে ও কিন্তু তখন… একদম মিডিয়া নিয়ে যাওয়া উচিত ওর সামনে।’

সম্প্রতি সংবাদ সম্মেলন করে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন মিলা। তবে সানজারির অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পর থেকে মিলা তাকে হুমকি দিয়ে আসছিলেন। তারা প্রায়ই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন।

কণ্ঠশিল্পী মিলার সঙ্গে ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির বিয়ে হয়। এরপর ওই বছরের অক্টোবরে মিলা বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ করে সানজারির বিরুদ্ধে মামলা করেন। মিলার করা সেই মামলা এখনো চলমান। এরইমধ্যে ২০১৮ সালের ২২ মে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

মিলার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ২১ এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন তার সাবেক স্বামী সানজারি। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর