,

নতুন টাকাগুলো কিছুক্ষণ পরপর দেখতাম : পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ছোটবেলায় মা ঠিক করে দিতো ঈদের দিনে কোন সময়, কোন ড্রেসটা পরবো। এরপর নতুন ড্রেস পড়ে আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যেতাম। সঙ্গে ছোট একটা ব্যাগও থাকতো। ঈদ সালামির টাকাগুলো সেখানে জমিয়ে রাখতাম। আর কিছুক্ষণ পরপর নতুন টাকাগুলো দেখতাম। সে সময়গুলোর কথা মনে হলে দারুণ লাগে, হাসিও পায়’-এভাবেই কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, ‘ছোটবেলায় ঈদের সময়গুলো আমরা অনেক মজা করতাম। লুকিয়ে লুকিয়ে নতুন জামা-কাপড়গুলো দেখতাম, কখন পড়বো সেই অপেক্ষায় থাকতাম। চাঁদ রাতে সবাই মিলে মেহেদি দিতাম। মেহেদি দেওয়ার সেই আসরে সবাই মিলে অনেক মজা করতাম। সত্যি শৈশবের সময়গুলো দারুণ ছিল।’

এখন সময়গুলো কীভাবে কাটাচ্ছেন জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘এখন নিজে মা হয়েছি। আমার মেয়ে আরশিয়া উমাইজার বয়স এখন পাঁচ বছর। চাঁদ রাতে মেয়ের হাতে আমি মেহেদি দিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ঘর গোছানোর কাজ শেষ করে, রান্নার দায়িত্বে নেমে পড়ি। মজার মজার সব রান্না করেছি। সারা দিনই বাড়িভর্তি মেহমান ছিল। সবার সঙ্গে আড্ডা দিলাম।’

ঈদের দিন কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? উত্তরে পূর্ণিমা বলেন, ‘সকাল বেলা উঠে রান্না করা। বিশেষ করে, কয়েক রকমের সেমাই রান্না করা। বছরে দুটো ঈদ ছাড়া, বছরের আর কোনো সময় এভাবে সেমাই রান্না করা হয় না।’

এবার কাজের খবর বলুন? ‘কিছু দিন পর নঈম ইমতিয়াজ নেয়ামুলের “গাংচিল” ছবির শুটিংয়ে অংশ নেবো। এর আগে, নোয়াখালীর কোম্পানীগঞ্জে এই ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছিলাম। পাশাপাশি আরও কিছু নতুন কাজের বিষয়ে কথা হচ্ছে। দেখা যাক কি হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর