,

ভারতে প্রবল ধূলিঝড় এবং বজ্রপাতে নিহত ১৯

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতের উত্তর প্রদেশে প্রবল ধূলিঝড় এবং বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। শুক্রবার সকালে রাজ্যের ত্রাণ কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের উপর দিয়ে বয়ে যায় প্রবল ধূলিঝড়।

ওই বিবৃতিতে বলা হয়, প্রবল ধূলিঝড় এবং বজ্রপাতে পড়ে মইনপুরিতে ৬ জন, এটাহ‌্ এবং কাসগঞ্জে ৬ জন, মোরাদাবাদ, বদায়ু, মথুরা, কনৌজ, সম্ভল এবং গাজিয়াবাদে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও ক্ষতিগ্রস্তরা ঠিক মতো ত্রাণ পাচ্ছেন কিনা, তা পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রবল ধূলিঝড় ও বজ্রপাত। এর ফলে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। এমনকি বহু বাড়ির দেয়াল ভেঙে পড়ে ঝড়ের তাণ্ডবে। একইসঙ্গে ঘটে প্রাণহানি ও হতাহতের ঘটনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর