,

নাচতে নাচতে উল্টে গেল মিনি ট্রাক, ৩জন নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে সাউন্ড বক্স বাজিয়ে ঈদ আনন্দ করতে গিয়ে মিনি ট্রাক উল্টে তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছরা ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিক করে জানান, সাউন্ড বক্স বাজিয়ে মিনি ট্রাকে করে ১৫-২০ রোহিঙ্গা যুবক বিভিন্ন সড়কে ঘুরে নেচে-গেয়ে ঈদ আনন্দ করছিলেন। একপর্যায়ে নাচতে নাচতে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভের পাশে উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

আহত হন আরও অন্তত ১৫ জন। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর