,

দেশে মধ্যরাতে নির্বাচন হয়, তাতে কি ভাবমূর্তি উজ্জ্বল হয় ; প্রশ্ন রিজভীর

news-image

নিউজ ডেস্ক : ‘বিএনপি জোট বিদেশে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’- ফিনল্যান্ডে এক সংবর্ধনায় প্রধানমন্ত্রীর দেওয়া এই বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে মধ্যরাতে নির্বাচন হয়, ২০১৪ সালে একতরফা নির্বাচনে ১৫৩টি আসনে ক্ষমতাসীনরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, তাতে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়?

শুক্রবার (০৭ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় রিজভী বলেন, দেশ-বিদেশের সবাই জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে নিরুদ্দেশ করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের শাশ্বত বাণী মত-পথ ও আদর্শের ভিন্নতার মধ্যে ঐক্যের মিলিত সুরকে প্রধানমন্ত্রী হিংসা-প্রতিহিংসার ছোবলে ক্ষত-বিক্ষত করেছেন, দেশকে চিরস্থায়ী বিভেদ-বিভাজনের সর্বনাশা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন। এর একটি ভয়ঙ্কর উদাহরণ- রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দেশের সর্বাধিক জনপ্রিয় দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোমা উদ্ধারের ঘটনায় সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের জীবন ও নিরাপত্তা নিয়ে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছি। আমি আজকে আবারও বোমা উদ্ধারের ওই রহস্যজনক ঘটনায় দেশনেত্রী খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

রিজভী বলেন, ঈদের রাতে ভেঙে ফেলা হলো পুরান ঢাকার জাহাজ বাড়ি। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিম লোকজন দিয়ে ঈদের রাতে হঠাৎ চকবাজারের এই ভবন ভেঙে ফেলেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এই বাড়িটি একটি হেরিটেজ। শতবর্ষী এই ঐতিহ্যবাহী ভবনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হাইকোর্টেরও নিষেধাজ্ঞা ছিল। তারপরও আওয়ামী দখলদারির হাত থেকে এই ঐতিহ্যবাহী বাড়িটি রেহাই পেলো না। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, আওয়ামী লীগ মূলত এখন ‘দখল লীগ’-এ পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর