,

কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন থেরেসা মে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আনুষ্ঠানিকভাবে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার উত্তরসূরী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদেই বহাল থাকবেন। খবর বিবিসির।

দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মে। ওই সময় কান্নারত অবস্থায় নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে মে বলেন, ব্রেক্সিট বাস্তবায়ন করে যেতে না পারার কারণে তিনি গভীরভাবে অনুতপ্ত।

কনজারভেটিভ পার্টির ১১ জন নেতা দলীয় প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লড়াই করছেন। আগামী সোমবার ব্রিটিশ সময় সকাল ১০টা থেকে মনোনয়নপত্র দেয়া শুরু হবে। ওইদিনই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দেয়া শেষ হবে।

এদিকে নেতা নির্বাচনের এই লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত মে ভারপ্রাপ্ত নেতা হিসেবেই দায়িত্ব পালন করবেন।

এর আগে নিজের ব্রেক্সিট পরিকল্পনা তিনবার পার্লামেন্টে তোলার পর তা পাস করাতে ব্যর্থ হন মে। যদিও তার ওই পরিকল্পনা অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

এমন পরিস্থিতিতে গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন থেরেসা মে। তিনি জানান, ব্রেক্সিট চুক্তির বিষয়ে তার পরিকল্পনার স্বপক্ষে এমপিদের সমর্থন পেতে তিনি সবকিছু করেও ব্যর্থ হয়েছেন। তাই এখন ব্রেক্সিট বাস্তবায়নের দায়িত্ব নতুন প্রধানমন্ত্রীর কাঁধে ন্যস্ত করতে চাই।

উল্লেখ্য, ব্রেক্সিট ইস্যু মে’সহ দুজন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের স্বপক্ষে থাকতে চেয়ে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছিলেন ডেভিড ক্যামেরন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর