,

শাড়িতে উত্তাপ প্রিয়াঙ্কা চোপড়ার!

news-image

অনলাইন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার গ্ল্যামার নিয়ে মতান্তরের কোনো জায়গা নেই। সম্প্রতি তার গ্ল্যামারের ঝলক দেখা গেছে কান চলচ্চিত্র উৎসবে। কানের লাল কার্পেটে ঝড় তোলার পর একটি পত্রিকার ফটোশুটে ফের সেক্স অ্যাপিলের বন্যা বইয়ে দিয়েছেন হলিউড কাঁপানো এই সুন্দরী।

আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকা ‘ইনস্টাইল’-এর জন্য তিনি ফটোশুটের ক্যামেরার লেন্সে আগুন জ্বালিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট বললেও কম বলা হয়। ডিজাইনার সব্যসাচীর তৈরি শাড়িতে ভিন্ন মাত্রা দিয়েছেন মোহময়ী প্রিয়াঙ্কা।

নিজের ইনস্টাগ্রামে সেই উত্তাপ শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজে। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্ব সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যাশন, যা বহু সময়েই প্রাচীন ঐতিহ্য থেকে উদ্ভূত হয়। ঋতু বদলে গেলেও তা কখনো স্টাইলের দিগন্ত থেকে মুছে যায় না।’

‘ভারতের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ ও স্বীকৃত পোশাক শাড়ি। আমার কাছে তার সৌন্দর্য শুধু বস্ত্র বা নকশা বোঝায় না। তার বৈচিত্র্যই হলো সবচেয়ে চিত্তাকর্ষক। শাড়ি নারীর আভিজাত্য, নারীত্ব ও শক্তির দ্যোতক। যখনই শাড়ি পরি, এক সুন্দর অনুভূতি জাগে।’

ফটোশুটে তার অনন্য ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটলেও ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন প্রিয়াঙ্কার পরবর্তী ছবি নিয়ে। আগামী অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে নায়িকার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর