,

আরেকটি রেকর্ডের সামনে সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৬৪ রান করার পাশাপাশি বল হাতে ৪৭ রানের খরচায় ২টি উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে এবার আরও একটি রেকর্ডের হাতছানি এখন সাকিব আল হাসানের সামনে।

তবে কি সেই মাইলফলক? ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২২বার পঞ্চাশ বা তার বেশি রান করার পাশাপাশি সর্বনিম্ন দুটি উইকেট শিকার করেছেন সাকিব। আর এই রেকর্ডে এখন সাকিবের সামনে আছেন কেবল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। ২৩ বার এই রেকর্ড গড়ে তালিকার শীর্ষে রয়েছেন জ্যাক ক্যালিস। তাকে ছাড়িয়ে যেতে আর মাত্র দুই ম্যাচে এমন কীর্তি গড়তে হবে সাকিবকে।

শুধু তাই নয়, এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ১৯৯তম ম্যাচে দ্রুততম অলরাউন্ডার হিসেবে ব্যাট হাতে ৫ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট শিকার করে জ্যাক ক্যালিসকে পিছনে ফেলেন সাকিব আল হাসান।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ স্পিনারের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৬১ উইকেট শিকার করেন মুত্তিয়া মুরালিধরন। আর কিউইদের বিপক্ষে ৬৫ উইকেট শিকার করে ৪র্থ অবস্থানে আছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর