,

থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতির মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ১০ বছর ক্ষমতায় থাকাকালে অবৈধ লটারি কর্মসূচি চালু সংক্রান্ত দুর্নীতির মামলায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

দুর্নীতির বেশ কয়েকটি মামলায় এর আগে থাকসিনের কয়েক দফায় কারাদণ্ড হয়। তবে বৃহস্পতিবার আদালতের রায়ের পর এখন তাকে সব মিলিয়ে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।
সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়া থাকসিনের বিরুদ্ধে বিচারকদের একটি কমিটি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দিয়েছেন। তার বিরুদ্ধে অন্যায় কাজ ও আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত এই সাজা দেন।

স্বেচ্ছা নির্বাসনে থাকা থাকসিনের বিরুদ্ধে মামলার তদন্তে শেষে গেলো বছর বিচারকাজ শুরুর আবেদন জানায় থাইল্যান্ডের দুর্নীতি কমিশন। ওই মামলায় থাকসিন ছাড়া আরও ৪৬ জন আসামী রয়েছে।

থাইল্যান্ডের গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৩ সালের ১ আগস্ট থেকে ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই লটারি কর্মসূচি চালু করেছিলেন থাকসিন সিনাওয়াত্রা।

উল্লেখ্য, ২০০৬ সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৮ সালে থাইল্যান্ড থেকে পালিয়ে যান থাকসিন সিনাওয়াত্রা। বর্তমানে তিনি স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর