,

বাংলাদেশ হাইকমিশন সংবর্ধনা দিল টাইগারদের

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের উদ্যেগে কার্ডিফে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ এখন কার্ডিফে অবস্থান করছে। আগামী শনিবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কার্ডিফের উদ্দেশে ওভাল ত্যাগ করেন মাশরাফীরা। কার্ডিফে পৌঁছালে বাংলাদেশ সময় রাত ১২টায় সংবর্ধনা দেওয়া হয় মুশফিকদের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতীমন্ত্রী শাহরিয়ার আলম এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ২১ রানে হারিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপে টাইগারদের স্বপ্নযাত্রা। এদিন সাকিব-মুশফিকরা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৩৩০ রান করেছিল।

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেটে হেরে যায়। কিউইদের বিপক্ষে টাইগাররা শেষ পর্যন্ত লড়েছেন নিজেদের সেরাটা দিয়েই। কিন্তু মাঠ ছাড়তে হয়েছে হারের আক্ষেপ নিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর