সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাচার করা অর্থ দেশের অপপ্রচারের ব্যয় করছে বিএনপি-জামায়েত’

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ষড়যন্ত্র করে এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপি-জামায়েত চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের মোক্ষম জবাব দিতে হবে প্রবাসীদের, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

বুধবার (৫ জুন) রাতে ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী হেলসিংকির একটি হোটেলে তার সম্মানে সর্বইউরোপীয় ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

এরপর বিএনপি-জামায়েতের বিরুদ্ধে অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়েত অবৈধভাবে অঢেল টাকা কামিয়েছে। আর সেখান থেকে বিপুল অংকের অর্থ বিদেশে পাচার করেছে। তারা এখন সেই অর্থ দেশের বিরুদ্ধে অপপ্রচারের জন্য লবিস্ট নিয়োগে ব্যয় করছে।

তাদের এসব অপপ্রচার মোকাবিলা করতে প্রবাসী বাংলাদেশি বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত তাদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিদেশে ব্যাপকভাবে প্রচারের জন্য নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, যারা দেশের ভাবমূর্তি সমুন্নত করার কাজে সফল হবে, তাদের মূল্যায়ন করা হবে দলে।

ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়েতই বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

প্রমাণস্বরূপ বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে বাংলাদেশের টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

এরসঙ্গে তাদের সময় দেশজুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়গুলো তুলে ধরেন।

এরপর বর্তমান সরকারের উন্নয়নের প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণ এরইমধ্যে তার সুফল পেতে শুরু করেছে।

অনুষ্ঠানে তোলা প্রবাসীদের এক দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, ফিনল্যান্ড ও নরওয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য হেলসিংকিতে একটি কনস্যুলেট অফিস খোলার প্রস্তাব সরকার বিবেচনা করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি ড. নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী রমজান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক