,

ছোট বেলার ঈদটা ছিলো অন্যরকম : আইরিন

news-image

বিনোদন ডেস্ক : শোবিজ তারকাদের নিয়ে বরাবরই সাধারন মানুষের বাড়তি আগ্রহ থাকে। আর তা যদি হয় ঈদ নিয়ে তাহলে তো কথাই নেই। এবারের ঈদ আয়োজনে কথা হলো মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানার সঙ্গে। এবারের ঈদ আইরিন তার গ্রামের বাড়ি যশোহরে কাটাচ্ছেন।

জানানলেন ঈদ নিয়ে তার নানা কথা, জানালেন ফেলে আসা ঈদের স্মৃতির কথা।

আইরিন বলেন, ঈদের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসাতেই থাকি। তেমন কোথাও বের হই না। আম্মু রান্না করে, আমি নিজে রান্না করি না তবে আম্মুকে সাহায্য করি। আর কাজের চাপে যেহেতু ঈদ ছাড়া বাড়িতে যাওয়া হয় না সো দেখা যায় ঈদের দিন সকাল থেকেই পরিচিত আত্মীয়স্বজনরা দেখা করতে আসে। তবে বিকেলে আমি বের হয় আমার বন্ধু-বান্ধবীর সঙ্গে।

ছোট বেলা ঈদের স্মৃতি নিয়ে আইরিন বলেন, আসলে ছোট বেলার ঈদটা ছিলো অন্যরকম। সকাল হলে নতুন জামা পড়ে আমার সমসাময়িকদের সঙ্গে বের হয়ে পরতাম। সারাদিন এলাকায় ঘুরোঘুরি চলতো। আর মজার বিষয় হলো আমাদের এখানে ঈদে মেলা বসে। ছোট বেলায় সেই মেলায় না গেলে মনে হয় ঈদই হতো না।

প্রসঙ্গত, আইরিন ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ পদবি জয় করেন। এরপর র‌্যাম্প মডেলিং, ছোট পর্দা এবং চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার নতুন এক চলচ্চিত্রে।

এদিকে আইরিন অভিনীত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু প‌রিচা‌লিত আকাশমহল, বুলবুল জিলানীর রৌদ্রছায়া, হারুন-উজ-জামানের পদ্মার প্রেম, অরণ্য পলাশের গন্তব্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর