মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে ফাঁস সালমান-ক্যাটরিনার ‘ভারত’

news-image

বিনোদন ডেস্ক।। সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ‘ভারত’ নামের সিনেমাটি মুক্তি পেয়েছে এবারের ঈদে। আর মুক্তির একদিনের মাথায়ই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘ভারত’। ফাঁস করেছে তামিল রকার্স নামের একটি সাইট। এর আগেও ওই সাইটটি অনেক ছবি অনলাইন ফাঁস করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, তামিল রকার্স নামের ওই সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে ছবিটি।

সালমান ও ক্যাটরিনা অভিনীত ভারত মুক্তি পেয়েছে ৫ জুন। মুক্তির প্রথম দিনে ছবিটি ৪২ দশমিক ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। এখনও পর্যন্ত ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এই ছবির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অতুল অগ্নিহোত্রী এবং ভূষণ কুমার। চিত্রনাট্য লিখেছেন আলী আব্বাস জাফর এবং বরুন বি শর্মা।

ছবিতে সালমান-ক্যাট ছাড়াও রয়েছেন সুনীল গ্রোভার, টাবু, দিশা পাটানি, জ্যাকি শ্রফ, নোরা ফতেহি এবং আসিফ শেখ। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক