,

বিশ্বকাপের প্রাক বাছাইয়ে জয়ে শুরু বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে লাওসকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই শুরুর লক্ষ্যে নেমে লাওসের ঘরের মাঠেই তাদের হারায় বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রবিউল হাসান।

বাংলাদেশ কোচ জেমি ডেও ম্যাচের আগে লাওসকে হারিয়েই ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করবেন বলে জানিয়েছিলেন। আজ বৃহস্পতিবার এই জয়ে তার সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

এদিন ম্যাচের প্রথমভাগে বাংলাদেশের লক্ষণভাগে আঘাত হাতে লাওস। তবে গোল রক্ষক আশরাফুল ইসলাম রানার নৈপুণ্যে কোনো গোল হজম করতে হয়নি দলকে। প্রথমে দূর দূরপাল্লার ফ্রি কিক ফেরান ঝাঁপিয়ে পড়ে, আর পরেরটি ঠেকান কর্নার বাঁক খেয়ে জালে ঢোকার আগেই।

লাওসের তেমন ধার না থাকলেও বেশ সাবলীল খেলেছে তারা। প্রথমার্ধে বাংলাদেশের একটি কঠিন আক্রমণ ফেরান দেশটির গোলরক্ষক। তবে ৬৭তম মিনিটে বাংলাদেশ পেতে পারত একটি গোল। কিন্তু মামুনুল ইসলামের বাকানো কর্নার ফিরিয়ে দেন লাওসের গোলরক্ষক।

৭২তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে জোরালো শট নেন রবিউল। এতেই গোল। পরে আরও কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও ফলাফল আগে বাড়েনি। শেষতক ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে ২০১৮ সালের মার্চে দুই দলের একটি ম্যাচ ২-২ ড্র হয়েছিল। সেবছরই বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের মাঠ সিলেট জেলা স্টেডিয়ামে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আগামী ১১ জুন ফিরতি পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচে লাওসের জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর