,

ওপেনার তামিমেই আস্থা মাশরাফির

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ইতিমধ্যে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে ফেলেছে। আর এই দুই ম্যাচেই ব্যাট হাতে তেমন আশানুরূপ কোনো স্কোর দাঁড় করাতে পারেননি ওপেনার তামিম ইকবাল।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৬ রানে আউট হওয়া তামিম দ্বিতীয় ম্যাচে আউট হয়েছিলেন ২৪ রান করে।

তবে ভালো খেলতে না পারলেও তামিমের প্রতি আস্থা রাখছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কেবল এই দুই ম্যাচ দিয়েই তামিমের যোগ্যতা বিচার করতে চান না তিনি।

এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আসলে সবসময় তো কোনো খেলোয়াড়ের সমান যায় না। টুর্নামেন্টের শুরুতে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের কাছ থেকে খুব বেশি আশা করা বা তাকে চাপে ফেলা আমার কাছে মনে হয় ঠিক হবে না। সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে, কখনো হচ্ছে আবার কখনো হয়তোবা হচ্ছে না। মানসিকভাবে সবাই সব সময় এক জায়গায় থাকে না।’

লাল-সবুজের জার্সিধারীদের অধিনায়কের বিশ্বাস দলের সবাই নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছেন। তাই কাউকে নিয়ে আলাদা করে সমালোচনা করতে চাননি তিনি।

কারো প্রতি অভিযোগ না রেখে টাইগার অধিনায়ক বলেন, ‘একটি বা দুটি ম্যাচ একজন খেলোয়াড় যা চায় তা পেয়ে গেলে হয়ত তার আত্মবিশ্বাস বেড়ে যায়। এই মুহূর্তে সাকিব অসাধারণ পারফর্ম করছে দলের জন্য, ওকে সাহায্য করার জন্য যা দরকার সেটা কেউ হয়তো করতে পারছে না, যেটা আমরা করতে পারিনি। সাহায্যের হাত বাড়লে হয়তো সুযোগ হবে, কিন্তু আমি কারো নাম আলাদা করে নেব না কারণ সবাই চেষ্টা করছে।’

টাইগার দলপতি আরও বলেন, ‘এই ম্যাচ থেকে হয়তো নেতিবাচক দিকটাই বেশি আসবে চোখে। হারার পর সাধারণত যেটা হয়ে থাকে অনেক কিছুই ইতিবাচক আছে, যদি সকলেই ইতিবাচক হিসেবে নেয়। কারণ নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এই উইকেটে ২৪৪ করা এত সহজ কাজ নয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর