,

বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ফজল মাহমুদক কাতারে আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : পাসপোর্ট সঙ্গে না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটক করেছে কাতার ইমিগ্রেশন। গতকাল বুধবার রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমানের বোয়িং ৭৮৭ উড়োজাহাজ নিয়ে যান ক্যাপ্টেন ফজল মাহমুদ। তাকে ফিরিয়ে আনতে দেশ থেকে তার পাসপোর্ট কাতারে পাঠানোর ব্যবস্থা করেছেন বিমান কর্তৃপক্ষ।

এ বিষয়ে কথা বলতে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন জামিল আহমেদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও টেলিফোনে পাওয়া যায়নি।

সূত্র জানায়, ক্যাপ্টেন ফজল মাহমুদ দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের হেফাজতে রয়েছেন। তার পাসপোর্ট বাংলাদেশ থেকে পাঠানোর চেষ্টা চলছে।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাসপোর্ট ছাড়া কীভাবে পাইলট গেলেন, এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও ইমিগ্রেশন পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মুহিবুল হক বলেন, ‘পাইলট ভুলে পাসপোর্ট ছাড়া গিয়েছেন। পাসপোর্ট ছাড়া তিনি কী করে ইমিগ্রেশন পার হলেন, এটা তদন্ত করে দেখা হবে। আর তার পাসপোর্ট কাতারে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘পাইলটদের ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। বিমানের পাইলট পাসপোর্ট ছাড়া গিয়েছিলেন। বিমান তাকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে।’

প্রসঙ্গত, পাইলটরা বিমান নিয়ে বিশ্বের নানা বিমানবন্দরে গেলেও অনেক সময় সেসব দেশের অভ্যন্তরে তাদের প্রবেশ করতে হয় না। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুসারে, পাইলটরা জেনারেল ডিক্লেয়ারেশনের কপি সঙ্গে নিয়ে ভ্রমণ করেন। জেনারেল ডিক্লেয়ারেশনের কপি ছাড়াও পাসপোর্ট সঙ্গে রাখতে হয় পাইলটদের। দৈনিক আমাদের

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর