,

রোনালদোর হ্যাটট্রিকে ফাইনালে পর্তুগাল

news-image

স্পোর্টস ডেস্ক।। ক্রিকেটের আড়ালে সবকিছু ঢাকা পড়ে গেছে। রোনালদোর হ্যাটট্রিকরা আবার হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের দিন। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে যে ম্যাচে হেরেছে বাংলাদেশ। রোনালদোর হ্যাটট্রিক নিয়ে ভাববার কিংবা হ্যাটট্রিক দেখার ফুসরত তাই অনেকের হয়নি। সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদো হ্যাটট্রিক করেছেন। তার দল জিতেছে ৩-১ গোলে। উঠে গেছে নেশনস লিগের ফাইনালে।

রোনালদো এ ম্যাচেও দলের বিপদের সময়ে তার ম্যাজিক দেখিয়েছেন। ম্যাচের প্রথমার্ধে গোল করেন পর্তুগিজ যুবরাজ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সুইসরা। ম্যাচ তখন ১-১ গোলে সমতায় শেষ হওয়ার মুখে। এমন সময় ঝলক দেখান রোনালদো। ম্যাচের ৮৮ এবং ৯০ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এ নিয়ে ক্যারিয়ারে রোনালদো ৫৩তম হ্যাটট্রিক পূর্ণ করলেন। জাতীয় দলের হয়ে গোল করলেন ৮৮টি। তার দারুণ পারফর্মে এখন ইউরোর পর আরেকটি ফাইনালে উঠল পর্তুগাল। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস থেকে যারা ফাইনালে যাবে রোনালদোরা খেলবেন তাদের বিপক্ষে।

রোনালদোর দুর্দান্ত পারফর্মে বেজায় খুশি পর্তুগাল কোচ ফার্ন্দানো সান্তোষ, ‘আমি ২০০৩ সাল থেকে তার কোচ। আমি জানতাম, রোনালদো নিজেকে কোথায় নিয়ে যাবে। সে ফুটবলের জিনিয়াস। আমরা যেমন চিত্রকলায় জিনিয়াস শিল্পিকে দেখি। রোনালদো তেমন ফুটবলের জিনিয়াস।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর