,

ডি ভিলিয়ার্সের বিশ্বকাপে ফেরা হলো না ডু প্লেসিসদের আপত্তিতে

news-image

স্পোর্টস ডেস্ক।। অবসর ভেঙে এবারের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কিন্তু তার এ সিদ্ধান্তে বাদ সেঁধেছিল প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। ফলে ফের বিশ্বমঞ্চে পারফরমের সুযোগ বঞ্চিত তিনি।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। এর খবরে বলা হয়, গেল বছর হুট করে অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে হতবাক করে দেন ডি ভিলিয়ার্স। তবে এ বছরের বিশ্বকাপের আগে সেই সিদ্ধান্ত পাল্টে ফিরতে চেয়েছিলেন তিনি। চলমান বৈশ্বিক টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ঠিক আগে এ মত জানান বিস্ফোরক ব্যাটার।

তবে বেঁকে বসেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, কোচ ওটিস গিবসন এবং নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডি। ডি ভিলিয়ার্সের এ সিদ্ধান্তের চরম বিরোধিতা করেন তারা। নেপথ্যে কারণও দাঁড় করান।

লম্বা সময় ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত ডি ভিলিয়ার্স। ফিরতে হলে এতে নিজেকে ফের প্রমাণ করতে হতো তাকে। কিন্তু সেটা করেননি বিধ্বংসী ডানহাতি ব্যাটার।এছাড়া ডু প্লেসিসদের যুক্তি ছিল, তাকে দলে নিলে পুরো টিম কম্বিনেশনে পরিবর্তন আনতে হতো। সর্বোপরি বিশ্বকাপের আগে ডি ভিলিয়ার্সের সিদ্ধান্ত আমলে নেয়নি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

তবে এবিকে ছাড়া বিশ্বকাপে যে দল খুব ভালো খেলছে তা কিন্তু নয। চলতি বিশ্বকাপটা যাচ্চেতাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হ্যাট্রিক পরাজয়ে নাজুক অবস্থায় প্রোটিয়ারা। এখন তাকে মিস করছেন তারা। বলা বাহুল্য, শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যাচ্ছে; তা হলে এ হঠকারি সিদ্ধান্ত কেন?

ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বের সব জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে চষে বেড়াচ্ছেন। অবসর নেয়ার পর নিজের সিদ্ধান্তকে বরাবরই সঠিক বলে দাবি করে আসছিলেন তিনি। এবার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে বোমা ফাটলো। উৎস : ইএসপিএন ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর