,

অভাবের তাড়নায় ৫ হাজার টাকায় সন্তান বিক্রি

news-image

নিউজ ডেস্ক।। অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন পরিবারের একজন কর্তা ঠিক থাকতে পারেন না। হারিয়ে ফেলে সব হিতাহিত জ্ঞান। কে তার ছেলে-মেয়ে আর কে আপন সবই ভুলে যায়। আর এ অভাবের তাড়নায় সামান্য টাকার বিনিময়ে তিন শিশুকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে দুটি পরিবার।

এমনই ঘটনা ঘটে গাইবান্ধার সুন্দরগঞ্জে। পরিবার দুটির দাবি, সন্তান জন্ম দেয়ার পর প্রতিপালন করার সাধ্য না থাকায় কিছু টাকার বিনিময়ে অন্যের হাতে নাড়ি ছেঁড়া ধন তুলে দিতে বাধ্য হন তারা। এলাকাবাসীর অভিযোগ, অসহায় এসব মানুষের দিকে চোখ তুলেও তাকায় না স্থানীয় জনপ্রতিনিধিরা।

সুন্দরগঞ্জের রাজবাড়ি গ্রামের হাবিল মিয়া। কিন্তু তার জীবনযাপনে রাজত্বের কোনো ছাপ নেই। শরীরজুড়ে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। রোগে-শোকে কর্মক্ষমতা হারিয়েছে হাড্ডিসার মানুষটি। অর্ধাহারে অনাহারে চলে দারিদ্রের কষাঘাতে বিপর্যস্ত সংসার। শেষ পর্যন্ত মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে এক বিত্তবান পরিবারের হাতে তুলে দেন নিজের কন্যা সন্তানকে।

হাবিল মিয়া বলেন, আমি চলতে পারি না, গরিব মানুষ। জায়গা জমি নেই। মানুষের জায়গায় থাকি, সেখানেও থাকতে দেয় না। বাচ্চাটাকে বিক্রি করে সেই টাকা দিয়েই জায়গাটা কেনার কথা বললেন আমার এক ভাতিজা। তখন মেয়েটাকে দিয়ে দিলাম। একই উপজেলার উত্তর ধর্মপুরের ভূমিহীন আশরাফুল। টানাটানির সংসার। সন্তানদের প্রতিপালন করতে না পারায় তিন বছর আগে এক কন্যা ও দু-বছর আগে আরেক কন্যা সন্তানকে পাশের দুই পরিবারকে দিয়ে দেন। বিনিময়ে সামান্য কিছু টাকা পান তিনি।

আশরাফুল বলেন, আমার দুবার করে যমজ সন্তান হয়েছে। তাদের আমি লালন-পালন করতে পারিনি। অভাবের কারণে মানুষকে দুটো যমজ বাচ্চা দিয়ে দিয়েছি। একটাকে বিক্রি করেছি ৫ হাজার টাকায়, আরেকজনকে ১৫ হাজার টাকায়। এলাকাবাসীর অভিযোগ, অভাবের সাগরে হাবুডুবু করা এই মানুষগুলোর পাশে খড়কুটো হয়ে কখনো দাঁড়ায় না স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিবার দুটির করুণ দশা জানার পর সহযোগিতা করবেন বলে জানান স্থানীয় এমপি।

এমপি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী বলেন, এ ব্যাপারে যদি আমার করণীয় থাকে, আর যদি এমন তথ্য সঠিক হয় তবে ওই দুই পরিবারকে সাহায্য করা হবে। যেন তারা ভবিষ্যতে এমন কাজ না করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর