,

পীরগঞ্জে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে বাবুলকে মদ ও ফেনসিডিলসহ আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি। বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদ উজ জামান বলেন, গত মঙ্গলবার ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিল, এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার স্বীকারোক্তি মতে বুধবার রাতে বিজিবি অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে পৌঁছালে ওৎপেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর আক্রমণ করে।

এ সময় বিজিবি পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান মনিরুল ইসলাম বাবুল। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় অস্ত্র, দা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির এই অধিনায়ক।

পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর