,

আখাউড়ায় বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মিষ্টি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার বিকালে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে সম্প্রীতির এই সম্মিলন ঘটে।

আখাউড়া স্থলবন্দর বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া সদর বিজিবি কোম্পানি কমান্ডার মো. বদর উদ্দিন বুধবার বিকাল সাড়ে ৫টায় ভারত ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফের কোম্পানি কমান্ডার সঞ্জয় শর্মার সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএসএফের পক্ষ থেকে বিজিবি জওয়ানদের হাতে তিন প্যাকেট মিষ্টি উপহার হিসাবে তুলে দেন। এর আগে ঈদ উপলক্ষে বিজিবিও বিএসএফ কর্তৃপক্ষকে মিষ্টি উপহারা দেন।এসময় আখাউড়া স্থলবন্দর বিজিবি কমান্ডার মো. শাহ আলম ও আগরতলা স্থলবন্দর বিএসএফ কমান্ডার সুণীল উপস্থিত ছিলেন।

আখাউড়া কোম্পানি কমান্ডার মো. বদর উদ্দিন বলেন, ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফ-বিজিবি জওয়ানদের মাঝে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের আয়োজন উভয় দেশের সীমান্তরক্ষীদের চলমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো