,

আজ অস্ট্রেলিয়া-উইন্ডিজ মুখোমুখি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামছে দুই দল। বৃহস্পতিবার নটিংহামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে দুই শক্তিশালী দলের লড়াই।

নটিংহামেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে উইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বল-ব্যাট হাতে দুর্দান্ত পারফরম করেন ক্যারিবীয়রা। তাদের বোলারদের আগুন ঝরানো বোলিংয়ে প্রথমে ব্যাট করতে নেমে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওশানে থমাস ২৭ রানে ৪ ও অধিনায়ক জেসন হোল্ডার নেন ৪২ রানে ৩ উইকেট।

জবাবে বিধ্বংসী ক্রিস গেইলের ৪৩ বলে ৫০ ও নিকোলাস পুরানের ১৯ বলে অপরাজিত ৩৪ রানে ২১৮ বল বাকি রেখে জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ। দুর্দান্ত জয়ে এবারের বিশ্বকাপে পথচলা শুরু হয় ক্যারিবীয়দের।

ওয়েস্ট ইন্ডিজের মতো সহজ জয় দিয়ে বিশ্বকাপযাত্রা করেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। বিস্ট্রলে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। কিন্তু অজি বোলারদের তোপে পড়ে ৩৮.২ ওভারে ২০৭ রানে অলআউট হয় আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন সাত নম্বরে নামা নাজিবুল্লাহ জাদরান। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা নেন ৩টি করে উইকেট।

২০৮ রানের জয়ের লক্ষ্যে দুর্দান্ত শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ফিঞ্চ ৪৯ বলে ৬৬ রান করে ফিরে গেলেও ১১৪ বলে অপরাজিত ৮৯ রান করে জয় নিশ্চিত করেন ওয়ার্নার। শুভ সূচনার স্বাদ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে উভয় দলেই কিছু পরিবর্তন আসতে পারে।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর