,

মুশফিকের পাশে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারের পর আক্ষেপ নেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এছাড়া মুশফিকুর রহিমের রান আউট হাতছাড়ার ঘটনাটিকে নিত্য মাঠে ঘটে যাওয়া ঘটনা মনে করেন তিনি।

মাশরাফি বলেছেন, ‘দেখেন মুশফিক গ্রান্ডহোমে ও টেলরের ক্যাচও নিয়েছে। ওখানেই ম্যাচটি ঘুরে যেতে পারত। আমরা মাঠে এমন অনেক ভুল করি। এটাকে আমি পার্ট অফ ক্রিকেট হিসেবে দেখি। এমন অনেক ঘটনাই মাঠে ঘটে। এটা নিয়ে মুশফিকেরও কিছু ভাবার নেই। আর আমরাও ভাবছি না।’

২৪৪ রান কম হয়ে গেছে বলে মনে করেন মাশরাফি। বিশেষ করে ওভালের উইকেটে এতো কম রানে লড়াই করা কঠিন। মাশরাফি মনে করেন, ওভালে এই রানে লড়াই করা কঠিন। আপনারা সবাই সেটা জানেন। সবার সব দিন সমান যায় না। আমরা টুর্নামেন্টের শুরুর দিকে আছি। আর এ সময় আমাদের সিদ্ধান্তে চলে যাওয়াটা ঠিক হবে না।

তামিম ইকবাল ওভালে আবারও বড় স্কোর করতে পারেননি। এ ব্যাপারে মাশরাফি বলেছেন, একটা প্লেয়ারকে লক্ষ্য করে এখনই কোনো কিছু বলে ফেলা ঠিক হবে না। তামিমের হয়তো মনোযোগ বা অন্য কোথাও সমস্যা হচ্চে। এখনও টুর্নামেন্টের ম্যাচ বাকি আছে। আমরা এসব নিয়ে এখন ভাবছি না।’

মাশরাফি স্পিনারদের নিয়ে সন্তুষ্ট। ইংল্যান্ডের কন্ডিশনে স্পিনারদের এমন বোলিংয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সামনের ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। মাশরাফির মতে ইংল্যান্ড বড় প্রতিপÿ। লড়াইটা সহজ হবে না। ৮ জুন কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর