,

নায়িকা ববির মন ভালো নেই

news-image

বিনোদন প্রতিবেদক : শিরোনাম দেখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কী কারণে চিত্রনায়িকা ববির মন ভালো নেই? প্রতিটি মানুষের জন্য ঈদ বয়ে আনে আনন্দ। তার ওপর আবার এই ঈদে মুক্তি পাচ্ছে ববি অভিনীত ছবি ‘নোলক’। এত কিছুর পরও কেন নায়িকা ববির মন খারাপ! মন খারাপের কারণটি জানা যাক এই নায়িকার মুখ থেকেই।

ববি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে ছাড়া এবারের ঈদ উদযাপন করছি। চলতি বছর এপ্রিলে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবাকে ছাড়া ঈদ কতটা কষ্টের বলে বোঝানো যাবে না।’

ঈদে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি। এটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এক কথায় বলবো, দারুণ সাড়া পাচ্ছি। ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত, ছবির প্রশংসা করে অসংখ্য ক্ষুদেবার্তা পাচ্ছি। মুক্তির আগে থেকেই ছবি প্রচারণায় আমরা পুরো টিম মাঠে ছিলাম। তখনই দেখেছি, সবাই অধীর আগ্রহ নিয়ে ছবিটি দেখার অপেক্ষায় আছেন।’

তিনি আরও বলেন, ‘ঈদের দিন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের মতামত নিয়েছি। “নোলক”-এর প্রতিটি শো চলেছে হলভর্তি দর্শক নিয়ে। ছবির গল্পটাই আলাদা। আর এ কারণে, দর্শক আনন্দের সঙ্গে ছবিটি গ্রহণ করছেন। হলগুলো ঘুরে এমনটাই বুঝলাম। ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি নিয়ে ব্যস্ত সময় পার করছি।’

‘নোলক’ ছবির জন্য নাকি ভারতের ব্যবসাসফল চলচ্চিত্র ‘বাহুবলী’র ঘোড়া চালাতে হয়েছে আপনাকে? ‘হ্যাঁ। একটু পরপর এই ঘোড়াকে বিশ্রাম দিতে হয়েছে। মেজাজ-মর্জি বুঝে বিস্কুট খেতে দিতে হয়। হায়দরাবাদে শুটিংয়ের সময় ঘোড়া নিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েছিলাম। ক্যামেরাম্যানসহ সবাই আমার থেকে বেশ দূরে ছিলেন। জঙ্গলে মাথা নিচু করে থাকতে হয়েছে আর না হলে সেখানেই আমার শেষ দিন হতো’, বললেন ববি।

নতুন ছবির খবর জানতে চাইলে ববি বলেন, ‘এখন আপাতত নতুন কোনো ছবি নিয়ে ভাবছি না। এখন শুধু “নোলক” আর “নোলক”। উৎসব আমেজে স্বগৌরবে দেশজুড়ে ছবিটি চলছে। তাই আপাতত উৎসব আমেজেই থাকতে চাই।’

উল্লেখ্য, ‘নোলক’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও ববি। এর পরিচালক ও প্রযোজক সাকিব সনেট। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ