,

ডায়াবেটিস, শরীরের বিষাক্ত পদার্থ দূর করা ও ফুসফুস পরিষ্কারসহ ৭টি উপকারিতা খালিপেটে করলার রস ও মধুর মিশ্রণ খওয়ার

news-image

আপনি কি জানেন, করলার রস ও মধু একসঙ্গে খেলে প্রায় সাত ধরনের সমস্যা প্রতিরোধ করা যায়? কেবল তিন টেবিল চামচ করলার রস ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে এই উপকার পাবেন। করলার রস ও মধু একসঙ্গে খাওয়ার গুণগুলো জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. ডায়াবেটিস কমায় : করলার রস ও মধুর মধ্যে রয়েছে শক্তিশালী এনজাইম। এই মিশ্রণটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে সাহায্য করে। এতে ডায়াবেটিসের লক্ষণগুলো কমে। ২. শরীরের বিষাক্ত পদার্থ দূর করে : করলার রস ও মধুর মিশ্রণ রক্তের বিষাক্ত পদার্থ বের করে দিতে কাজ করে। এই ভেষজ জুস শরীরকে পরিশোষিত করে। ৩. ধূমপায়ীদের ফুসফুস পরিষ্কারে সাহায্য : করলার রস ও মধুর মিশ্রণ ফুসফুসে নিকোটিনের প্রলেপকে দূর করতে কাজ করে। ফুসফুস পরিষ্কারে বেশ কার্যকর এটি।

৪. অ্যাজমা কমায় : এই ভেষজ মিশ্রণটি শ্বাসতন্ত্রের যত্ন নেয়। অ্যালার্জির সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয়; অ্যাজমা কমাতে সাহায্য করে। ৫. হজম ভালো করে : মিশ্রণটি পাচক রস তৈরিতে সাহায্য করে। এতে হজম ভালো হয়। ৬. ওজন কমায় : ওজন কমাতে চাইলে করলার রস ও মধুর জুস খাদ্যতালিকায় রাখতে পারেন। এটি ওজন কমাতেও কাজে দেয়। ৭. কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ : এই মিশ্রণটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। এতে ত্বক থাকে টানটান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর