,

রোহিতের সেঞ্চুরিতে জয়ে শুরু ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে জয়হীন-ই রয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার (০৫ জুন) টানা তৃতীয় ম্যাচ হারলো তারা। সাউদাম্পটনের, রোজ বলে তাদেরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ২২৭ রানে অলআউট হয়ে গেলে, জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৮। যা ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বিরাট কোহলির দল।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে ৪১ রান যোগ করলে প্রাথমিক চাপ কাটে ভারতের। কোহলি ১৮ রান করে এন্ডাইন ফেলুকায়োর বলে আউট হলেও, রোহিত ঠিকই খেলতে থাকেন নিজের মতো করে।

তৃতীয় উইকেট লোকেশ রাহুলকে নিয়ে তিনি গড়েন ৮৫ রানের জুটি। যা ম্যাচ থেকে ছিটকে দেয় প্রোটিয়াদের। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলতে থাকা রোহিত এই ম্যাচে তুলে নেন ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।

এর মধ্যে, রাহুল ২৬ এবং মহেন্দ্র সিং ধোনি ৩৪ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর