,

নিউজল্যান্ডকে ২৪৫ টার্গেট দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক।। ভালো শুরুর পর ফিরে গেলেন ওপেনার সৌম্য সরকার। ইনিংসের নবম ওভারে ম্যাট হেনরির বলে বোল্ড হয়েছেন তিনি। ফেরার আগে ২৫ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেছেন তিনি। আর তামিম ইকবাল ৩৮ বল খেলে ২৪ রান করে সাঁজঘরে ফেরেন। ১৪তম ওভারে লকি ফার্গুসনের বাউন্সার ডেলিভারিতে পুল শট খেলতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল ব্যাটে ভালো মতো না লাগায় বল উপরে উঠে যায়। সহজ ক্যাচটি ধরে ফেলেন ট্রেন্ট বোল্ট। সাকিব ও মুশফিকের ভুল বুঝাবুঝির ফলে মুশিফিকুর রহিম ৩৫ বলে ১৯ রান করে রান আউট হন । রানের জন্য মুশফিক দৌড়ে পিচের মাঝ বরাবর গেলেও সাকিবের কোনো সাড়া না পেয়ে ফিরে আসেন ততখনে যা হবার তাই হলো ।

এর কিছু সময় পর সাকিবও ৬৮ বল খেলে ৬৪ রান করে আউট হয়ে বিদায় নিলেন। চাপে পড়ে গেল বাংলাদেশ। দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও মিঠুন। কিন্তু ২৩ বলে ২৬রান করে সাঁজঘরে ফিরেন মিঠুন । ৪২ তম ওভারে ২০ রান করে মাহমুদুল্লাহ বিদায় নেন। প্রবল চাপে পড়ে বাংলাদেশ । সকলের ভরসা ছিল মাহমুদুল্লার উপর । সাইফুদ্দিন এর ঝড়ের সূচনালগ্নে মোসাদ্দেক ক্যাচ দিয়ে বিদায় নেন ওভারের ৪৬.০২ বলে। শেষের দিকে মোসাদ্দেকের কাঁধের উপর ভর করে ২৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ ।

গত ২ জুন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের একাদশ নিয়েই আজ টাইগাররা মাঠে নেমেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। ১ জুন শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছিল তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর