,

ছাগল খেতে গিয়ে ধরা পড়ল অজগর

news-image

নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের লাউয়াছড়া বনের পাশে রাধানগরে ছাগল খেতে গিয়ে ধরা পড়েছে একটি অজগর সাপ। বুধবার বিকেলে সাপটি ধরেন স্থানীয় ব্যবসায়ী শামসুল হক। তবে ছাগলটি মারা গেছে।

শামসুল হক জাগো নিউজকে বলেন, প্রায়ই আমাদের গ্রামে এসে ছাগল খায় অজগর। ১৫ দিনে আগেও একটি ছাগল খেয়েছে এক গরীব কৃষকের। আজ একটি ছাগলকে ধরলে তার মালিক আমাকে ডাক দেয়। পরে ২/৩ জনের সহযোগিতায় আমি গিয়ে অজগরটি ধরি। কিন্তু এরই মধ্যে ছাগলটি মারা যায়। পরে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, প্রায়ই গরিব কৃষকের ছাগল ও মোরগ খায় অজগর। কিন্তু গ্রামবাসী সাপ মারে না। যেহেতু গরিব কৃষকদের ক্ষতি হচ্ছে তাই তাদেরকে বন বিভাগ কিছু ক্ষতিপূরণ দিলে সাপ ও কৃষক উভয়ের লাভ হতো।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জাগো নিউজকে জানান, অজগর সাপের বিচরণ ভূমি ৪ থেকে ৬ কিলোমিটার। আগের থেকে বন ছোট হয়ে গেছে এবং বনের পাশে মানুষের বসতি গড়ে উঠেছে। তাছাড়া একটি অজগরকে বন্য পরিবেশে হরিণ বা অন্য শিকার ধরতে যে কষ্ট করতে হয় তার থেকে গৃহপালিত ছাগল এবং মোরগ ধরে খাওয়া অনেক সহজ। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর