,

রানির পিঠ চাপড়ে বিতর্কে ট্রাম্প

news-image

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে রাজকীয় নৈশভোজে রানি এলিজাবেথের পিঠ চাপড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।বিডি নিউজ

এ আচরণের মাধ্যমে সফররত প্রেসিডেন্ট রাজকীয় প্রটোকল ভেঙেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। প্রায় সাত দশক ধরে ব্রিটিশ সিংহাসনে আসীন রানিকে স্পর্শ করার ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা আছে।

সোমবার নৈশভোজে দেওয়া বক্তৃতা শেষে ট্রাম্প উঠে গিয়ে ৯৩ বছর বয়সী রানির পিঠে হালকা চাপড় দিয়ে ওই নিষেধাজ্ঞা ভেঙেছেন বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। এতেও অবশ্য রানিকে নির্বিকারই দেখা গেছে।

এর আগে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের ‘হৃদ্যতাপূর্ণ সম্পর্ক’ ও ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে রানির কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। কেবল রানিকে ছুঁয়ে দিয়েই নয়, ট্রাম্প তার তিনদিনের এ রাষ্ট্রীয় সফরে আরও অনেক কিছু নিয়েই বিতর্ক উসকে দিয়েছেন।

যুক্তরাজ্যজুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিয়ে ‘গণমাধ্যম বাড়াবাড়ি’ করছে বলেও মন্তব্য করেছেন এ রিপাবলিকান। “এখনও কোনো বিক্ষোভ দেখিনি তো। ভালোবাসাই পাচ্ছি শুধু। তবে আমি নিশ্চিত, ভুয়া খবরের বাহিনী ওদের (বিক্ষোভকারী) ঠিকই খুঁজে বের করবে,” টুইটারে বলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর