,

টানা দ্বিতীয় ফিফটি করে বিদায় নিলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক ।।  বাংলাদেশ দলের সত্যিকারার্থেই নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তিনি। সে সঙ্গে তিনি কেন বিশ্বসেরা অলরাউন্ডার, তারও প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ৭৫ রানের অসাধারণ এক ইনিংস। মুশফিকুর রহীমের সঙ্গে গড়েছিলেন ১৪২ রানের দুর্দান্ত এক জুটি।

এবার টানা দ্বিতীয় ম্যাচে এসে ফিফটি করলেন সাকিব। নিউজিল্যান্ডের বোলারদের আগুনে বোলিংয়ের সামনে যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করেছে বাংলাদেশ, তখন ব্যতিক্রম শুধু সাকিবই। একপ্রান্ত আগলে রেখে টানা দ্বিতীয় ম্যাচে এসে হাফ সেঞ্চুরি পূরণ করলেন তিনি।

মুশফিকুর রহীমের সঙ্গে ৫০ রানের জুটি গড়ার পর মোহাম্মদ মিঠুনের সঙ্গে মিলে বাংলাদেশের রানকে তিনি নিয়ে যাচ্ছেন একটা চ্যালেঞ্জিং স্কোরের দিকে। এরই পথে ৫৪ বলে ক্যারিয়ারে ৪৪তম হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব।

শেষ পর্যন্ত ৬৪ রানের ইনিংস খেলে আউট হয়ে যান সাকিব। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে খেলতে গিয়েছেলেন সাকিব। কিন্তু বল তার ব্যাটের কানায় চুমু দিয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান। ১২ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন, তার সঙ্গী মাহমুদউল্লাহ রয়েছেন ১ রানে। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর