,

মিলার বিরুদ্ধে সাবেক স্বামীর মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : কণ্ঠশিল্পী মিলার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি। মামলায় আসামি হিসেবে মিলার সহকারী কিমও রয়েছেন বলে জানা গেছে। উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত এ মামলায় এসিড হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই পলাশ। মামলা নম্বর ০৫(০৬) ২০১৯, আসামি: ১. তাসবিয়া বিনতে শহীদ মিলা ও ২. পিস জন পিটার হালদার কিম।

এর আগে, গত রবিবার সন্ধ্যায় এসিড হামলার শিকার হন বলে গণমাধ্যমকে জানান মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি। পারভেজ বলেন, ঘটনার দিন আমি বাসায় ছিলাম। সন্ধ্যার দিকে ক্লাবে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বের হই। পথিমধ্যে মিলার এসিস্টেন্ট কিমের সঙ্গে দেখা হয়। দৌঁড়ে তিনি আমার কাছে এসে বলেন; তার খুব বিপদ সাহায্য চান।

এক পর্যায়ে তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে হঠাৎ একটি বোতল থকে কি যেন আমার দিকে ছুঁড়ে মারেন কিম। আত্মরক্ষার চেষ্টা করি। কিন্তু আমার পা, কাঁধ ও হাতের বেশ কিছু জায়গা ঝলসে যায়। কিম এক পর্যায়ে দৌঁড়ে রাস্তার অপর পাশে রাখা একটি গাড়িতে উঠে পড়েন। আমি নিশ্চিত গাড়িতে মিলা ছিল। কিন্তু শরীরের বেশ কিছু জায়গায় ঝলসে যাওয়ায় আমি সেখানেই বসে পড়ি। পরবর্তীতে আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

উল্লেখ্য, ১০ বছর প্রেম করার পর ২০১৭ সালের ১২ মে পারিবারিকভাবে বিয়ে হয় মিলা ও পারভেজের। ঐ বছরেরই ৬ অক্টোবর দিবাগত রাত তিনটায় ফেসবুকে মিলা জানান পারভেজ সানজারির সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর