,

কাল ঈদ করছেন গৌরনদীর আড়াইশ’ পরিবার

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার সাত শিক্ষক এবং ২৫০জন ছাত্রসহ ২৪৫টি পরিবার আজ বুধবার রোজা রেখেছেন। তারা ৩০টি রোজা পূর্ণ করে আগামীকাল (বৃহস্পতিবার) ঈদ পালন করবেন। তারা সবাই হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাদেরের অনুসারী।

মাওলানা আব্দুল কাদের দাবি করেন, হাদিসে বর্ণিত আছে চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ করতে হবে। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক ছিল। পরবর্তীতে রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয়নি। তাই কোরআন ও সুন্নাহ বিশ্বাস করে মাদ্রাসার সাত শিক্ষক ও ২৫০জন ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড়কসবা ও চেংগুটিয়াসহ ২০টি গ্রামের ২৪৫টি পরিবারের ১ হাজার ২শ’র বেশি মানুষ মঙ্গলবার রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন। তারা ৩০টি রোজা পূর্ণ করে আগামীকাল বৃহস্পতিবার ঈদ পালন করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ