,

ঈদ না করে রোজা রেখেছেন বরিশালের ২০ গ্রামের মানুষ

news-image

নিউজ ডেস্ক।। বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ্ কওমী মাদরাসার ৭ শিক্ষক ও ২৫০ জন ছাত্রসহ ২৪৫টি পরিবার আজ বুধবার ঈদ পালন না করে রোজা রেখেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) ঈদ উৎসব পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা।

বুধবার ঈদ পালন না করে তাঁরা ৩০টি রোজা পূর্ণ করে ঈদ পালন করতে চান বলে জানিয়েছেন। তারা সবাই হামিউস সুন্নাহ্ কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাদেরের অনুসারী।

এ বিষয়ে মাওলানা আব্দুল কাদের বলেন, হাদিসে বর্ণিত আছে চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ করতে হবে। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথমে ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক ছিল। পরবর্তীতে রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক হয়নি। শরীয়ত মোতাবেক চাঁদ দেখতে হবে। সাক্ষীও থাকতে হবে। স্বচক্ষে কেউ চাঁদ দেখেছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মাদরাসার ৭ শিক্ষক ও ২৫০ জন ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড়কসবা, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের কোরআন ও সুন্নাহ্ বিশ্বাসী ২৪৫টি পরিবারের ১২০০ এর বেশি মানুষ বুধবার ভোর রাতে সেহরী খেয়ে রোজা রেখেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর