,

৬ উইকেট হারিয়ে ধুকছে দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক।। নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা শুভ হয়নি। ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ধুকছে প্রোটিয়ারা। প্রথমে খেলতে নেমে বুমরাহর জোরা আঘাতে দুই তারকা ব্যাটসম্যান হারায় দলটি। ব্যক্তিগত ৬ রানের মাথায় ফিরে যান আমলা। অন্যদিকে ১০ রান করে কুইন্টন ডি’ককও সাজঘরে হাঁটেন। দুইটি উইকেটেই শিকার করেন জসপ্রীত বুমরাহ।

বসে থাকেননি যুবেন্দ্র চাহালও। তিনি নিয়েছেন আরও দুই উইকেট। তার বলে স্টাম্প হারিয়ে সাজঘরে ফেরেন ফ্যাফ ডু’প্লেসিস (৩৮) এবং ভ্যানডার দাসেন (২২)। এদিকে কুলদীপ যাদবও নিয়েছেন এক উইকেট। তার বলে এলবিডব্লিওয়ের শিকার হয়ে সজঘরের পথে হাঁটেন জেপি ডুমিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছেন তারা। ক্রিজে আছেন অ্যান্ডেল ফেলুকাওয়ো ও ডেভিড মিলার। অ্যান্ডেল ফেলুকাওয়ো ৮ বল খেলে সংগ্রহ করেছেন ৭ রান। অন্যদিকে ডেভিড মিলার করেছেন ১৮ বলে ১৫ রান।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, কেদায় যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল।

দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি’কক, ফ্যাফ ডু’প্লেসিস, ভ্যানডার দাসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্ডেল ফেলুকাওয়ো, ক্রিস মরিস, কাগিগো রাবাদা, ইমরান তাহির ও তাবরাইজ সামসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর