,

বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় নগরী

news-image

নিউজ ডেস্ক।। ভোররাত থেকেই চলছে বর্ষণ। সকাল গড়ালে সেই বর্ষণ মুষলধারে ঝড়তে থাকে। আর তাতেই শুরু হয়েছে নগরীর জলাবদ্ধতার ভোগান্তি। নেই পর্যাপ্ত গনপরিবহন তার উপর রাস্তায় জমে থাকা পানি। ঈদের নতুন পোষাকে ময়লা কাদা লেগে নষ্ট হয়েছে পথচারীরদের। ধানমন্ডি ২৭, পান্থপথ, কারওয়ান বাজার ওয়াসা অফিসের রাস্তা, পল্টন, নয়াপল্টন, মতিঝিল, বেইলিরোডে বেশ হাটু পানি জমেছে বৃষ্টিতে। এটিএন বাংলার নিউজ প্রেজেন্টার রোকসানা ইভা বলেন, একতো রিক্সা বা সিনজি নেই।

তার মধ্যে রাস্তায় পানি। একটা বাজে অনুভূতি। বায়তুল মোকারমে নামাজ পড়তে গিয়েছিলেন বেইলি রোডের মঞ্জুরুল আহসান, তিনি বলেন, যাওয়ার সময় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হলেও ফেরা কঠিন হয়ে পড়েছে পানির জন্য। ধানমন্ডি ২৭ এলাকার বাসিন্দা সোবহান সাদেক বলেন, বৃষ্টিতে এতো পানি জমেছে যে দ্বিতীয়বার ঘর থেকে বের হবো কিনা তা ভেবে দেখতে হবে। তবে পথশিশুরা মেতেছে আনন্দে। পানি আর বৃষ্টিতে শিশুসুলভ আনন্দ বাড়িয়েছে তাদের ঈদের উদযাপন। আর ঈদ বৃষ্টিতে রিকসাভাড়া তিনগুন নিচ্ছেন রিকসাচালকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর