,

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেছেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে বুধবার সকালে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্ত্রী রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান গ্রামে, আপনজনের কাছে। মিলিত হন আত্মীয়-স্বজনের সাথে।সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

ঈদ উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্ম প্রতিমন্ত্রী শেষ মো. আবদুল্লাহ রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংসদ সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-শিল্পী, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন। বঙ্গভবনের দরবার হলে গরু ও মুরগির মাংসের কয়েকটি পদ, খিচুড়ি, পোলাও, দই বড়া এবং বিভিন্নরকম মিষ্টান্ন ও ফল দিয়ে দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর