,

আজ মাঠে নামলেই ‘ডাবল সেঞ্চুরি’ সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ‘ডাবল সেঞ্চুরি’র মাইলফলক ছুঁতে যাচ্ছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ তিনি আজ তার ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলবেন। এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেটের রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরে ওয়ানডেতে ১৯ বার ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন সাকিব। ৭৫ রান করে ও ১ উইকেট নিয়ে সেদিন তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ।

উল্লেখ্য, সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২০০ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক সাবেক দলপতি মুশফিকুর রহিম। মাশরাফি এখন পর্যন্ত ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। আর ছয়টি ম্যাচ খেললেই চতুর্থ খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর