,

টাইগাররা আজও চমক দেখাবে

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদ মোবারক। উৎসবমুখর আজকের এই দিনটি সবার জন্যই আনন্দের। আজকের দিনটি কিন্তু আরও আনন্দের হবে সন্ধ্যার পর। কারণ আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা। বিকেলের মধ্যে সব কাজ শেষ করে, সন্ধ্যায় শুধু খেলা দেখা আর কিছুই না। মোটামুটি সবাই জানেন, আমি খেলার পোকা। বিশেষ করে ক্রিকেট। নাওয়া-খাওয়া ভুলে সারাদিন আমি খেলার মধ্যে কাটিয়ে দিতে পারি। আজ সন্ধ্যায় কোনো কাজ রাখিনি। অতিথি যারা আসবেন সবাইকে নিয়ে খেলা দেখতে বসে যাবো। খেলা দেখাকে কেন্দ্র করে বেশ আয়োজনও রাখা হয়েছে আজ।

গত দু’বছর ধরে ঈদে আমার কোনো ছবি মুক্তি পায় না। আর দু’বছর ধরে জয় (ছেলে আব্রাম খান জয়) আমার সঙ্গেই আছে। তাই পুরো সময়টা ওর সঙ্গে কাটাতে পারি। এবার ঈদেও এর ব্যতিক্রম হবে না। ইচ্ছে আছে, বিকেলে জয়কে নিয়ে একটু বাইরে বের হবো। তবে খেলার আগেই বাসায় ফিরবো, এটা নিশ্চিত।

আজকের খেলা নিয়ে আমি দারুণ আশাবাদী। আমাদের টিমটা অনেক গোছানো। যার প্রমাণ বিশ্ববাসী ইতোমধ্যেই পেয়েছে। এর আগে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের খেলা সবাইকে ভাবিয়ে তুলেছে। খেলা শুরুর আগে অনেকেই বলেছিলো, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের জয় এত সহজ না। খেলার সূচনায় দারুণ পারফমেন্স দেখিয়েছিলো সৌম্য আর তামিম। এরপর সাকিব, মুস্তাফিজ এবং মুশফিকের নৈপুণ্যের কাছে হেরেছে সেসব কথা। বাংলার টাইগাররা আজও চমক দেখাবে। ঈদের আনন্দ দ্বিগুণ হবে। আমরা আজও জিতবো। দলের প্রতি রইলো শুভ কামনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর