,

এবারের ঈদযাত্রাকে ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রাকে ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃষ্টির কারণে আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের টানেলে ঈদের জামাত শেষে মন্ত্রী এ দাবি জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার সড়কের অবস্থা খুব ভালো ছিল। প্রশাসনসহ সবার প্রচেষ্টায় মানুষ স্বস্তি নিয়ে ঈদ করতে পেরেছে। আমাদের ইতিহাসে সড়কে এমন স্বস্তি কখনো দৃশ্যমান হয়নি। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা।’

সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে।’

সংসদ ভবনের এই জামাতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর