,

ঈদেও শুটিংয়ের কাজে ব্যস্ত অনন্ত-বর্ষা

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছর ২৭ ফেব্রুয়ারি ইরানে ‘দিন-দ্য ডে’ ছবির শুটিং শুরু করেন চিত্রনায়ক অনন্ত জলিল। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বর্ষা। মাঝে এর শুটিং হয় ঢাকায়। এবার আবারও ছবির শুটিং শুরু হয়েছে ইরানে। আর সে কারণে ঈদেও শুটিংয়ের কাজে ব্যস্ত থাকতে হচ্ছে অনন্ত-বর্ষা জুটিকে।

বাংলাদেশে ঈদের দিন সকালে অনন্ত জলিল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। আমরা সপরিবারে এখন ইরানে, “দিন-The Day” সিনেমার শুটিং করতে এসেছি।’

ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘এখানকার সবাই অত্যন্ত অতিথিপরায়ণ। খুবই সুন্দর সময় পার করছি সবাই। ইরানে ফলের বাগানে আমারা সুস্বাদু ফল খাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা। এ রকম অসাধারণ অনেক প্রাকৃতিক সৌন্দর্য্যের ভরপুর লোকেশনে “দিন-The Day” সিনেমার শুটিং হচ্ছে। আশা করছি, এ বছরের শেষ নাগাদ সিনেমাটি মুক্তি পাবে।’

উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ ছবিতে অনন্ত-বর্ষা জুটির পাশাপাশি আরও অভিনয় করছেন ইরান-লেবাননের বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে বাংলাদেশ, ইরানসহ ও অন্যান্য দেশেও মুক্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর