,

ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরের ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘ ও পাঠাগারের উদ্যোগে আজ মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে সংগঠনের কার্যালয় চত্বরে ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে পাঠাগার সভাপতি দেলোয়ার হোসেন রতনের পরিচালনায় ইফতার পূর্বালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এভোকেট আব্বাস উদ্দিন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ,হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফারুক মিয়া,সরল খাঁ,ইমাম উদ্দিন মেম্বার,আমীর আলি মাষ্টার প্রমূখ।

বক্তব্য রাখেন যুব সংঘের সাধারণ সম্পাদক কাউছার আহমেদের প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ ফরহাদ হোসেন,সদস্য সচিব তারিকুল ইসলাম সাদ্দাম,পাঠাগার সম্পাদক মনিরুল ইসলাম সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২০ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাক ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ। এতে সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান