,

নাসিরনগরে সামান্য বৃষ্টিতেই কাঁদাপানি ও জলাবদ্ধতা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগ (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলা সদরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই অধিকাংশ রাস্তা-ঘাট,বিভিন্ন সরকারি প্রতিষ্টানের আঙ্গিনা জলমগ্ন হয়ে পড়ে। আর এ পানি সরতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। উপজেলা পরিষদ চত্বরে বিআরডিবির,আনসার ভিডিপি ব্যাংক ও কোয়ার্টারের রাস্তা ডুবে যায়।কোন ড্রেনেজ ও পয়ঃনিস্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে।

?

একই অবস্থা বিরাজ করছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে সোনালী ব্যাংক সড়কে। তাছাড়া একটু বৃষ্টি হলেই সদরের বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৃষ্ট এ সমস্যা নিরসনে সময়মতো কোন উদ্যোগ গ্রহন না করায় দিনের পর দিন এলাকাবাসীকে নোংরা পরিবেশের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হচ্ছে বলে পথচারীরা জানায়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির জানায়,এই সমস্যা দীর্ঘদিনের। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে । তবে এ সমস্যা সমাধানে ৪০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর